গুরুদাসপুরে নানা আয়োজনে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা পালন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে পৌর শহরের মুক্ত মঞ্চে গিয়ে শেষ। পরে সেখানে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটা শেষে আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সরকার এমদুদুল হক মোহাম্মদ আলী। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রাশেদ, পৌর যুবলীগের সভাপতি তাহের সোনার, সাধারন সম্পাদক মিলন প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যার পরে মনোজ্ঞ পরিবেশে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


কোন মন্তব্য নেই