কালাইয়ে দলিল লেখকদের কলম বিরতি জমি রেজিস্ট্রি নিয়ে বিপাকে ক্রেতা-বিক্রেতারা


মো. আতাউর রহমান কালাই ( জয়পুরহাট ) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই দলিল লেখক সমিতির সদস্যরা বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কলম বিরতি শুরু করেছে। রোববার সকাল ১০টা থেকে এ কলম বিরতি শুরু করা হয়। এ ঘটনায় জমি রেজিস্ট্রি বন্ধ থাকায় বিপাকে পরেছেন ক্রেতা-বিক্রেতারা।

কালই উপজেলা দলিল লেখকদের অভিযোগ, উপজেলা সাবরেজিস্টার বিভিন্ন সময় কারণে অকারণে তাদের গালমন্দ করেন। অধিকন্তু, তাদের লাইসেন্স বাতিলের হুমকিও দেন তিনি। এরই ধারাবাহিকতায় সমিতির কয়েকজন সদস্যকে ইতোমধ্যে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে। এর প্রতিবাদে তারা কলম বিরতি শুরু করে অফিস চত্বরে অবস্থান করছে বলেও তারা জানা ।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, কালাই উপজেলা  সাব-রেজিস্টার নিলুফার ইয়াসমীন বিভিন্ন অজুহাতে দলিল লেখকদের গালমন্দ করেন। শুধু তাই নয়, তাদের লাইসেন্স বাতিলের হুমকিও দেন তিনি। তার রোষানলে পরে ইতোমধ্যেই হবিবর রহমান, এমদাদ, বাবলু, মোজাম্মেল ও আলহাজ্ব সেকেন্দার আলীসহ কয়েকজন দলিল লেখক সাময়িকভাবে  বরখাস্তও হয়েছেন।

রেজিস্ট্রি অফিসের যাবতীয় অনিয়ম বন্ধসহ দলিল লেখকদের বিভিন্ন দাবি আদায়ে সমিতির সভাপতি সুজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক হাফিজার রহমান, দলিল লেখক আলহাজ্ব সেকেন্দার আলী, হবিবর রহমান, ফজলুর রহমান, বাবলু, মোজাম্মেল. এমদাদ প্রমুখ।

নিজ কার্যালয়ে উপজেলা  সাব-রেজিস্টার নিলুফার ইয়াসমীনকে না পেয়ে তার  মুঠোফোনে (০১৭১৮-২৮০৬৩৪) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

জয়পুরহাট জেলা  সাব-রেজিস্টার মো. তাজিবুর রহমান বলেন, দলিল লেখকদের কলম বিরতির বিষয়টি ইতোমধ্যে জেনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.