আজকের রাশিফল: শনিবার ১১ই নভেম্বর, ২০১৭ ইং


নিউজবিজয়.কম, রাশিফল ডেস্ক:
নিজের ভাগ্য বা ভবিষ্যৎ সম্পর্কে জানার আগ্রহ মানুষের সেই প্রাচীনকাল থেকেই। এ জানার অদম্য ইচ্ছার কারণেই জ্যোতিষশাস্ত্রের জন্ম। জ্যোতিষবিদ্যার রয়েছে অনেকগুলো পদ্ধতি। এর মধ্য নিউমারলজি বা সংখ্যা-জ্যোতিষ অন্যতম। এ পদ্ধতিতে জন্ম তারিখ, রাশির ভর সংখ্যা ও বছর বা দিনের নির্দিষ্ট সংখ্যা ইত্যাদি বিশেষ নিয়মে হিসাব করে ভাগ্যফল নির্ণয় করা হয়। যারা বিশ্বাসী তারা নিজের জীবনের সাথে মনে মনে মিলিয়ে দেখে। যারা অবিশ্বাসী তারা পড়ার পর ভুলে যাই। তবে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস-অবিশ্বাস যাই থাকুক না কেন, নিজের ভবিষ্যতটা কিন্তু জানতে চান সবাই।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল):
মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক সুখ শান্তি বাধাগ্রস্ত হতে পারে। গৃহস্থালী কাজে কোন রহস্যজনক ঝামেলা হবে। যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন। বিকালের পরে প্রেমিক প্রেমিকার মধ্যে দেখা হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের কাজে সফলতা আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২

বৃষ (২১ এপ্রিল - ২১ মে): বৃষ রাশির জাতক জাতিকাদের দূর থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। বস্ত্র ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হবার আশঙ্কা। গার্মেন্টস ব্যবসায়ীদের সময় তুলনামূলক ঝামেলাপূর্ণ। বিকালের পরে সময় কিছুটা ভালো হয়ে উঠবে। প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সাথে কোনো বিরোধ দেখা দেবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩

মিথুন (২২ মে – ২১ জুন): আজ মিথুন রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ের যোগ প্রবল। খাদ্য ও তরল দ্রব্যর ব্যবসায় ভালো লাভ হবে। খুচরা বিক্রেতাদের দিনটি ঝামেলা পূর্ণ। ব্যবসায়ীক ভাবে লাভবান হতে পারেন। বিকালের পরে প্রতিবেশীর সাথে কোন বিষয়ে আলোচনা সফল হবে। মানি এক্সেঞ্জ ও বিকাশ এজেন্টদের ভালো আয় হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২

কর্কট (২২ জুন – ২২ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার মানসিক জোড় বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। চাকরীজীবীদের কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটবে। জীবন সাথীর সাহায্য পাবেন। কোনো দাতব্য কাজ করতে পারেন। সর্বাবস্থায় দাম্পত্য কলহ এড়িয়ে চলতে হবে। বিকালের পর সময় কিছুটা প্রতিকূল হতে পারে। খুচরা ব্যবসায় ভালো আয় হবে। বাড়ীতে হটাৎ করে শ্যালক শ্যালিকার আগমন হতে চলেছে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট): আজ সিংহ রাশির জাতক জাতিকার ভ্রমন সংক্রান্ত ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রবাসীদের দিনটি ভুলবুঝাবুঝিতে ভরপুর। আজ ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো নৌ ভ্রমনের সুযোগ আসতে পারে। বিকালের পর সময় বলবান হয়ে উঠবে। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক কর্মকান্ড শুভ হবে।
শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):
ঠিকাদারী ও সাপ্লাই ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। নতুন কাজের ওয়ার্ক অর্ডার পেতে চলেছেন। বাড়ীতে বড় বোনের আগমনে আনন্দ বৃদ্ধি পাবে। বন্ধুর কোনো সংসারিক অশান্তিতে আপনার সাহায্য কাজে লাগতে পারে। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে কোন বন্ধুর সাহায্য কাজে লাগবে। বিকালের দিকে কিছু ব্যয় বৃদ্ধির আশঙ্কা। বিদেশ যাত্রার যোগ প্রবল।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর):
আজ তুলা রাশির জাতক জাতিকার জন্য চাকরী সংক্রান্ত পরীক্ষায় সফল হবার সম্ভাবনা রয়েছে। বেসরকারী চাকরীজীবীদের দিনটি রহস্যজনক ঝামেলার। রাজনৈতিক কাজে সুনাম সম্মান ক্ষুন্ন হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হবার আশঙ্কা। সাঙ্গঠনিক কাজের জন্য ভ্রমনের সম্ভাবনা প্রবল। দাতব্য কাজে অংশ নিতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ প্রবল। ভাগ্য আপনার সহায় হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বা রিসার্চ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ঝামেলাপূর্ণ হতেপারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সুফল পাবেন। কোন অতীন্দ্রিয় সাধকের সাথে দেখা করতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। হটাৎ করে পাওনাদারের কবলে পড়তে পারেন। আইনগত জটিলতা দেখা দিতে পারে। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভ আশা করা যায়। কোনো বন্ধু বা আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে পারেন। বিকালের পরে ভাগ্য উন্নতি আশা করা যায়। ধর্মীয় ও আধ্যাত্মীক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৫

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ আয় উন্নতি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে হটাৎ কোনো বাধা বিপত্তি দেখা দিতে পারে। সাংসারিক ক্ষেত্রে অযথা ভুল বুঝাবুঝির কারনে ঝামেলা । দুপরের পরে সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। ব্যবসায়ীক পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত কাজে সাফল্য পাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। ঠান্ডাজনিত রোগ ব্যাধিতে কষ্ট পেতে পারেন। জাতিকাদের মেয়েলি সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। কাজের লোকদের সাথে বুঝেশুনে কথা বলুন। কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে যেতে পারে। দুপরের পরে ব্যবসা বানিজ্যে কিছু বেচাকেনা বৃদ্ধির সম্ভাবনা। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে ভ্রমন সংক্রান্ত ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রবাসীদের দিনটি ভুলবুঝাবুঝিতে ভরপুর। আজ ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো নৌ ভ্রমনের সুযোগ আসতে পারে। রাস্তাঘাটে ও হোটেল মোটেলে কোন অর্থহানির ঘটনা ঘটতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ মীন রাশির জাতক জাতিকার প্রেম ও রোমান্স শুভ নয়। শিল্পী ও কলাকুশলিরা ভালো আয় করতে গিয়ে প্রতারিত হতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনার চাপ বাড়তে পারে। চারুকলার শিক্ষার্থীদের নতুন কাজের যোগ বলবান। বিকালের পর নিজেই অসুস্থ্য হয়ে পড়তে পারেন। কাজের লোক এর দ্বারা প্রতারিত হতে হবে। শত্রুতার সম্মূখীন হতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.