প্রীতি ম্যাচে সন্ধ্যায় জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

প্রীতি ম্যাচে সন্ধ্যায় জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:  রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে মাঠে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে আজ শুক্রবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।  ফ্রান্সের পিয়েরে মৌরেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মিশনে শুরুটাও ভালো না হলেও তিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে ব্রাজিল। শেষ ২০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হেরেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জাপানের বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখতে চায় ব্রাজিল। প্রথমে গুঞ্জন ছিল ইনজুরির কারণে মাঠে নাও দেখা যেতে পারে দলের সেরা তারকা নেইমারকে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে পুরো ফিট হয়েই আজকের ম্যাচে মাঠে থাকবেন নেইমার। চলতি মৌসুমে ফ্রান্স লিগের দল পিএসজিতে যোগ দিয়ে লিগ ওয়ানে দুর্দান্ত খেলছেন নেইমার। জাপানের বিপক্ষে ম্যাচে কন্ডিশন নিয়ে কোন ঝামেলায় পড়তে হচ্ছে না ব্রাজিলিয়ান এই তারকাকে।

এদিকে এ ম্যাচে দলের নিয়মিত কিছু তারকাকে বিশ্রাম দিয়ে অন্যদের দিয়ে পরীক্ষা করে দেখতে পারে তিতে। সে ক্ষেত্রে দানি আলভেজ, মারিন্দা, পাওলিনহোদের একাদশে না থাকার সম্ভাবনাই বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.