আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে



ঢাকা, ১১ নভেম্বর: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজ করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আজ শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১১ মিনিটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.