আজ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে


ঢাকা, ৯ নভেম্বর : আজ সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আকাশ অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগররে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১০ মিনিটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.