গাইবান্ধায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পলাশবাড়ি উপজেলা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে  পলাশবাড়ি উপজেলা সদরের নুনিয়াগাড়ী এলাকা থেকে ১শ' ৮০ পিচ ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিককে (৩৮) গ্রেপ্তার করে। সে ঐ গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। অপরদিকে, গাইবান্ধা বাসষ্ট্যান্ড থেকে ৬৫ পিচ ইয়াবাসহ আনোয়ারুল ইসলাম(৩৫) কে গ্রেপ্তার করে। সে সাদুল্লাপুর উপজেলার পশ্চিম ইসপপুর গ্রামের বাবু মিয়ার ছেলে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- এ কে এম মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত ২ ইয়াবা ব্যবসায়ীর নিকট থেকে মোট ২শ'৪৫ পিচ উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯৮ হাজার টাকা। আসামী আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে আরো মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ি থানায় পৃথক দু’টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.