ফিফা র্যাঙ্কিং: শীর্ষে জার্মানি, বাংলাদেশের অবনতি
স্পোর্টস ডেস্ক: ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচটি স্থানে কোনো রদবদল
হয়নি। শীর্ষে থাকা জার্মানির পর ব্রাজিল দ্বিতীয়, পর্তুগাল তৃতীয়,
আর্জেন্টিনা চতুর্থ ও বেলজিয়াম আছে পঞ্চম স্থানে।
এদিকে গত ১৪ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা বাংলাদেশ নেমে গেছে ১৯৭ নম্বরে। তাছাড়া ফুটবলে বাংলাদেশ তেমন কোন উন্নতি করতে পারছে না বলে ধারণা করছেন অনেকেই।
১৯০তম স্থানে থেকে চলতি বছর শুরু করেছিলো বাংলাদেশ। অর্থাৎ ২০১৬ সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি।
অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জার্মানির পয়েন্ট ১৬০২। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের সাথে তাদের পার্থক্য অনেক। ১৪৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তবে পর্তুগাল ও আর্জেন্টিনার মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১০। তাই ভবিষ্যতে পর্তুগালকে টপকে তৃতীয় স্থানে যাওয়ার ভালো সুযোগ থাকবে আর্জেন্টিনার।

কোন মন্তব্য নেই