কেশবপুরে আগুন লেগে অর্ধকোটি টাকার ক্ষতি


আব্দুল মজিদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  যশোরের কেশবপুর থানার পুরাতন গেট সংলগ্ন আধুনিক ছিট বিতানে আগুন লেগে দোকানে থাকা সমস্ত মালামাল ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, শহরের মধু সড়কে জনতা ব্যাংকের সামনে অবস্থিত আধুনিক ছিট বিতানে ৪ নভেম্বর দিবাগত রাত ১ টার দিকে বিদ্যুৎ লাইনের সৃষ্ট আগুনে দোকানে থাকা ছিট কাপড়, ৭ টি সেলাই মেশিন, নগদ টাকা, আসবাব পত্র, কড়ে বরগা ছাদ একবারে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে মনিরামপুরের দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। দোকান মালিক আবুল কালাম বলেন, আমার দোকানে আগুন লাগায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.