কক্সবাজারে ‘মাতাল’

 কক্সবাজারে ‘মাতাল’

বিনোদন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় সিনেমা নির্মাতা শাহীন সুমন।  ‘রাস্তার ছেলে’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘তুমি আমার প্রেম’, ‘সমাধি’, ‘সন্তান’, ‘আমার অহংকার’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘লাভ ম্যারেজ’সহ  অনেক জনপ্রিয় সিনেমা নির্মান করেছেন তিনি।  তার নির্মিতব্য ‘মাতাল’ সিনেমার বেশিরভাগ শুটিই শেষ হয়েছে।


আজ বুধবার কক্সবাজারে সিনেমাটির গানের দৃশ্যের শুটিং হবে।  এর জন্য গতকাল মঙ্গলবার ঢাকা থেকে শুটিং ইউনিট কক্সবাজার গিয়েছে।  কক্সবাজারে কয়েকটি গানের দৃশ্যধারণের কাজ হবে বলে জানিয়েছেন শাহীন সুমন।

শাহীন সুমন বলেন, ‘কক্সবাজারে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু করব। এ লটে গান, অ্যাকশন দৃশ্যসহ আরো বেশ কিছু দৃশ্যের শুটিং করব।’

‘মাতাল’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, অধরা, শিপন মিত্র, অরিন। এছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, জয়, রাজসহ অনেকে। নৃত্য পরিচালনা করছেন কালু, হাবিব ও নুহরাজ।
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.