রোমান্টিক সময় কাটাচ্ছেন অক্ষয় ও টুইঙ্কেল

রোমান্টিক সময় কাটাচ্ছেন অক্ষয় ও টুইঙ্কেল

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতার অক্ষয় কুমার।  ২০১৭ সালে তার অভিনীত ‘জলি এলএলবি টু’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’সহ তিনটি সিনেমা মুক্তি পেয়েছে।  বর্তমানে ‘রোবট টু’, ‘প্যাডম্যান’ ও ‘গোল্ড’ সিনেমার শুটিংসহ আরো বেশ কিছু শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি।

অক্ষয় অভিনীত ‘প্যাডম্যান’ আগামী বছর ২৬ জানুয়ারি মুক্তি পাবে আশা করা যাচ্ছে।  অনেক ব্যস্ততার মধ্যেও কয়েক সপ্তাহের জন্য ছুটি নিয়েছেন তিনি।  ছুটি কাটাতে পরিবারসহ দক্ষিণ আফ্রিকার যাবেন তিনি।  দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে স্ত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে মুম্বাইতে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অক্ষয়। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, এই দম্পতি একসঙ্গে লাঞ্চ ও ডিনারে রোমান্টিক সময় পার করছেন। কয়েকদিন আগে বান্দ্রার একটি রেস্টুরেন্টে তাদেরকে একসঙ্গে দেখা যায়। এ সময় এক ভক্তের কাছে ক্যামেরাবন্দি হন এই দম্পতি।
রোমান্টিক সময় কাটাচ্ছেন অক্ষয় ও টুইঙ্কেল
ছুটি কাটিয়ে ‘প্যাডম্যান’ সিনেমার প্রচারণার কাজ শুরু করবেন এই দম্পতি। কারণ ফানিবোনস মুভিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন টুইঙ্কেল খান্না। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। ট্রেইলার প্রকাশের পর ভক্ত ও সামালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন তারা। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আর বালকি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.