বগুড়ায় দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মাহফুজ রহমান, (বগুড়া) থেকে : বর্ণিল আয়োজন , শোভাযাত্রা এবং জন্মদিনের কেক কেটে ও গুণিজন সম্মাননা প্রদান সহ সূধী সমাবেশের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী । আজ রোববার বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ণিল আয়োজন করে দৈনিক ইত্তেফাকের বগুড়া ব্যুরো অফিস ।
দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এবছর ৩জন বিশিষ্ট জনকে সম্মাননা প্রদান করা হয় । এরমধ্যে জঙ্গিদমন সহ মাদক ও সন্ত্রাস নির্মূলে বিশেষ অবদানের জন্য বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ আসাদুজ্জামান, বিপিএম এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক লিমন বাসার ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ কে সম্মাননা প্রদান করা হয়েছে ।
বগুড়া ব্যুরো অফিস প্রধান জি এম সজলের সঞ্চলনায় এবং জেলার জৈষ্ঠ্য সাংবাদিক সরদার মতিয়ার রামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগেরর সাবেক সাংগঠনিক সম্পাদক বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি) মোঃ আসাদুজাজামান, বিপিএম , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা , স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর জেলা সভাপতি ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্য নির্দেশক তৌফিক হাসান ময়না, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিয়া শাহীন , সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু , সাধারণ সম্পাদক জে.এম রউফ, দেশসেরা শিশু নাট্য নির্দেশক উচ্চারণ একাডেমি বগুড়ার পরিচালক এ্যাডঃ পলাশ খন্দকার, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক , দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস , জেলা শিশু নাট্যদলের সভাপতি আব্দুল খালেক ।
এছাড়াও আমন্ত্রিণত অতিথিদের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক ন্ট্যা দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরি, বগুড়া জেলা টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল রহিম বগ্রা প্রমুখ ।
এছাড়াও অনুষ্ঠানে যমুনা টিভি’র বগুড়া ব্যুরো প্রধান’মেহেরুল সুজন ও ডিবিসি এর রাকিব জুয়েল, চ্যানেল টুয়েন্টি ফোর এর ফরহাদুজ্জামান শাহী , কলেজ থিয়েটারের পক্ষে সিজুল ইসলাম , বগুড়া লেখক চক্রের পক্ষে সভাপতি ইসলাম রফিক সহ কবি সাহিত্যিক বৃন্দ ও করতোয়া ফুলঘর এর লক্ষণ দাস তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইত্তেফাক এর ৬৫ তম জন্মদিন উপলক্ষে বগুড়া ব্যুরো প্রধান জি এম সজল কে ফুলেল শুভেচ্ছা জানান ।
অনুষ্ঠানে জেলার সারিয়াকান্দি উপজেলার সংবাদদাতা আমিনুল ইসলাম হিরু, শেরপুরের আব্দুল মান্নান, ধুনটের রফিকুল ইসলাম , কাহালুর আব্দুস ছালেক তোতা ও নন্দীগ্রাম সংবাদদাতা মনিরুজ্জামান মনির ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ , এজেন্ট , জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক , লেখক , কবি সাহিত্যিক , সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ।
পুরো আয়োজনটি পরিণত হয় সাংবাদিক , সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের নবীণ প্রবীণ দের মিলন মেলায় ।
সূধী সমাবেশ শেষে দৈনিক ইত্তেফাক বগুড়া ব্যুরো অফিসের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় । প্রধান অতিথি সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ।
সূধি সমাবেশে বক্তারা সকলেই ইত্তেফাকের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি সাহসী ভুমিকা এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা তুলে ধরেন ।
সেইসাথে বাংলার ইতিহাসে ইত্তেফাকের অবস্থান সম্পর্কে অতিথিবৃন্দ বলেন, ইত্তেফাক শুধু একটি সংবাদপত্র নয় এদেশের মানুষের আশা আকাংখার প্রতিক এবং ইতিহাসের বড় একটি অংশ, সাংবাদিকতার একটি প্রতিষ্ঠান ।
সকলেই দৈনিক ইত্তেফাক’র আরও দীর্ঘ পথ চলার জন্য শুভকামনা জ্ঞাপন করেন ।
এরআগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে সূধি সমাবেশে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি সহ অনান্য অতিথিবৃন্দ ।


কোন মন্তব্য নেই