আদিতমারীতে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ দুই ব্যাবসায়ী আটক



লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে পৃথক,পৃথক অভিযানে ৪৮ বোতল ভারতীয় নিশিদ্ধ ঘোষিত ফেনসিডিল ও মোটরসাইকেলসহ দুই কুখ্যাত মাদক ব্যাবসায়ী আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (০৩ ডিসেম্বর)
রাতে এসআই মাসুদ রানা  ও এএসআই আনোয়ার ও সায়েম এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বকশীটারী এলাকার মজিবর রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যাবসায়ী আব্দুল মান্নান (৩০) তার বাড়ী থেকে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে ধরে গ্রেফতার করে। পুলিশ আরো জানান, দির্ঘদিন যাবৎ মান্নান তার বাড়ীতে প্রকাশ্য ফেনসিডিল রেখে রমজমাট ব্যাবসা করত।
অপরদিকে এসআই আনিছুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল একই তারিখে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 
উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী ঝাড়িরঝার এলাকার ফজল ওরফে ফজলারের ছেলে ছেলে কুখ্যাত মাদক ব্যাবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী ফারুক মিয়া (৩৫) কে তার বাড়ীর সামনে রাস্তা থেকে ২৮ বোতল ফেনসিডিলসহ আটক করে থানায় নিয়ে আসে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় সাংবাদিককে জানান, এব্যাপারে তাদের নামে পৃথক,পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.