আদিতমারী থানার ওসি'র উদ্দোগে বিসিএস নিয়োগ প্রাপ্ত ক্যাডারদের সংবর্ধনা
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্তৃক বাংলাদেশ ৩৬ তম বিসিএস ক্যাডারের সংবর্ধনা সোমবার (০৪) ডিসেম্বর তার দপ্তরে আদিতমারী উপজেলার মহিষখোচাঁ ইউনিয়নের রাজেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে বিসিএস ক্যাডার (প্রশাসন), পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের মৃত নিরঞ্জন রায়ের মেয়ে সুশ্মিতা রায় (কৃষি) ও গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার কাঞ্চনবাড়ী মনোয়ার হোসেনের ছেলে হানান মিয়া বর্তমানে আদিতমারী থানায় প্রিমিনালিরী সেকেন্ড অফিসার হিসেবে ককর্মরত (শিক্ষ) চুড়ান্ত নিয়োগ প্রাপ্ত বিসিএস ক্যাডারদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাকিম, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ,আদিতমারী কান্তশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন,থানার সেকেন্ড অফিসার আমিনুল হক, প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ অালী সুমন,ঠিকাদার দাউদ ও লালমনিরহাট বার্তা পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম রাজ্জাক প্রমূখ।


কোন মন্তব্য নেই