বগুড়া সদরের বারপুর কেন্দ্রীয় জামে মসজিদেন প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি
মাহফুজ রহমান (বগুড়া) থেকে: বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর কেন্দ্রীয় জামে মসজিদ এ বৃহস্পতিবার দিবাগত রাতে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। চোরের দল মসজিদের ছাদের দরজা , গ্রীল ও দরজার তালা ভেঙ্গে ১ টি এমপ্লিফায়ার , ২ টি ব্যাটারী , মাইক্রোফোন সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। মসজিদ কমিটি সুত্রে জানা যায়, প্রতিদিনের মতই বুধবার ঈশার নামাজ পড়ে মুসল্লীরা বাড়িতে চলে যায়। এরপর নিয়মমাফিক মসজিদের ইমাম
ওমর ফারুক সাহেব ফজরের নামাজের আজান দেবার সময় মসজিদে প্রবেশ করে তিনি চুরির ব্যাপারটি টের পান।এরপর তিনি মসজিদ কমিটির সদস্যদের অবগত করেন। অপরদিকে উপশহর পুলিশ ফাড়ীর ইনচার্জ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই আব্দুল গফুর সঙ্গীয় ফোর্স সহ চুরি যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আতাউর রহমান টুকু ও স্থানীয় ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন এর সাথে যোগাযোগ করলে তারা জানান, “ অপরাধী যাই হোক শাস্তি তাকে পেতেই হবে, আমরা থানায় লিখিত অভিযোগ দেবার সিদ্ধান্ত নিয়েছি”। এ রিপোর্ট লেখা পর্যন্ত বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

কোন মন্তব্য নেই