কেশবপুরে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত-১৬
আব্দুল মজিদ, কেশবপুর ( যশোর ) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পৃথক ৪টি
সংঘর্ষে ৮ জন মহিলাসহ ১৬ ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে ১০ ব্যক্তিকে
উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। এসব ঘটনায়
আহতদের পক্ষ থেকে থানায় পৃথক অভিযোগ হয়েছে। আহতদের স্বজন সূত্রে, উপজেলার
রাজনগর বাঁকাবর্শী গ্রামের আতিয়ার সরদারের সাথে প্রতিবেশী শাহাজানের সঙ্গে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল কথাকাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ ৭
ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে আতিয়ার রহমান সরদার, তার স্ত্রী জুলেখা বেগম
ও তার মেয়ে বিউটি খাতুন, ফতেমা খাতুন, তার ভাই ওসমান গণি, আব্দুস সালাম
সরদারের স্ত্রী আঞ্জুয়ারা বেগম তার মেয়ে রিক্তা খাতুন। অপর দিকে একই
গ্রামের আসকার সরদারের সাথে প্রতিবেশী আকবার আলী সরদারের সঙ্গে গাছের ডাল
কাটাকে কেন্দ্র করে কথাটাকাটাকির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ ৯ ব্যক্তি
আহত হয়। আহতদের মধ্যে হুমায়ূন কবীর , নয়ন, জামিলা বেগম, তার ছেলে রাকিব
হোসেন। এছাড়া উপজেলার শ্রীফলা গ্রামে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে
কথাকাটাকাটির এক পর্যায়ে দু‘পক্ষের সংঘর্ষে ৪ব্যক্তি আহত হন। এদের মধ্যে
লাভলু সরদারের স্ত্রী রাজিয়া বেগম ও তার মা রিজিয়া বেগম, আলমগীর সরদার,
জাহাঙ্গীর সরদারের স্ত্রী লাভলী বেগম। বিদ্যুতের তার টানাকে কেন্দ্র করে
জাহানপুর গ্রামের আব্দুল জব্বার সরদারের ছেলে আক্কাজ আলী সরদার ও তার ছেলে
হাবিবুর সরদার, প্রতিবেশী নূর ইসলামের ছেলে কুদ্দুস সরদার যৌথভাবে হামলা
চালিয়ে মূলগ্রামের আফসার আলী বিশ্বাসারের ছেলে মিজানুর বিশ্বাসকে পিটিয়ে
আহত করে।


কোন মন্তব্য নেই