৫৮ হলে শুক্রবার মুক্তি পাচ্ছে পরীমনির ‘ইনোসেন্ট লাভ’



বিনোদন ডেস্ক: দেশব্যাপী ৫৮ টি সিনেমা হলে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এ সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি। যুগল নির্মাতা অপূর্ব-রানা সিনেমাটি নির্মাণ করেছেন।
এর আগে ১৬ই আগস্ট বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘ইনোসেন্ট লাভ’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক জেফ ও চিত্রনায়িকা পরীমনি।
রমিজ উদ্দিনের প্রযোজনায় এ চলচ্চিত্রে পরীমনি ও জেফ ছাড়া আরো অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ।
একনজরে দেখে নিন যেসব হলে মুক্তি পাচ্ছে ‘ইনোসেন্ট লাভ-
১। মধুমিতা ঢাকা, ২। সনি ঢাকা, ৩। চিত্রামহল ঢাকা ৪। আনন্দ ঢাকা, ৫। বিজিবি ঢাকা, ৬। মুক্তি ঢাকা, ৭। সেনা ঢাকা, ৮। গীত ঢাকা, ৯। রাজমনি ঢাকা, ১০। পুরবী ঢাকা, ১১। নিউ গুলশান জিঞ্জিরা ঢাকা, ১২। রানী মহল ডেমরা, ১৩। চম্পাকলি টঙ্গী, ১৪। বর্ষা জয়দেবপুর। 
১৫। চাঁদ মহল কাচপুর, ১৬। নিউ মেট্রো নারায়ণগঞ্জ, ১৭। চন্দ্রিমা শ্রীপুর, ১৮। মনিহার যশোর, ১৯। নন্দিতা সিলেট, ২০। বিজিবি সিলেট, ২১। উপহার রাজশাহী, ২২। পুরবী ময়মনসিংহ, ২৩। শাপলা রংপুর, ২৪। মডার্ন দিনাজপুর, ২৫। বীণা পাবনা, ২৬। অভিরুচি বরিশাল, ২৭। শংখ খুলনা, ২৮। চিত্রালী খুলনা, ২৯। আলমাস চট্টগ্রাম।
৩০। ঝংকার পাচদোনা, ৩১। পান্না মুক্তারপুর, ৩২। কাকলী শেরপুর, ৩৩। রুপালী কুমিল্লা, ৩৪। গ্যারিসন কুমিল্লা ক্যান্ট, ৩৫। মানসী কিশোরগঞ্জ, ৩৬। কেয়া টাঙ্গাইল, ৩৭। হ্যাপী লক্ষ্মীপুর,৩৮। নবীন মানিকগঞ্জ, ৩৯। পূর্বাশা সান্তাহার, ৪০। তামান্না সৈয়দপুর, ৪১। বনলতা ফরিদপুর, ৪২। মাধবী মধুপুর, ৪৩।পাল্কী চান্দিনা, ৪৪। দরশন ভৈরব।
৪৫। রাজিয়া নাগরপুর, ৪৬। ছন্দা পটিয়া, ৪৭। রাজ কুলিয়ারচর, ৪৮। মেহেরপুর, ৪৯। রুনা চালাকচর, ৫০। সঙ্গীতা সাতক্ষীরা, ৫১। ছন্দা কালীগঞ্জ, ৫২। দিনান্ত কেশরহাট, ৫৩। জনতা জলঢাকা, ৫৪। লাইট হাউজ পারুলিয়া, ৫৫। নসীব সাপাহার, ৫৬। রাজু ঈশ্বরদী, ৫৭। রংধনু নজিপুর ও ৫৮। সোনালী ঘোড়াঘাট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.