সেন্সরে যাচ্ছে শাকিব-মিম
বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও
মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘আমি নেতা হবো’। উত্তম
আকাশ পরিচালিত এ সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন চলছে সেন্সর বোর্ডে জমা
দেয়ার প্রস্তুতি।
সেন্সর বোর্ডে জমা দেয়ার জন্য কয়েকদিন আগে সেন্সর বোর্ড থেকে কাগজ-পত্র
নিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। আগামী সপ্তাহের মধ্যে সিনেমাটি
সেন্সর বোর্ড জমা দেয়া হবে বলে জানা যায়।
শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খান-বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কমল পাটকেরসহ অনেকে।
গত ৩১ জুলাই রাজধানীর আফতাব নগরে ওমর সানি-মৌসুমীকে নিয়ে এর শুটিং শুরু
হয়। এরপর কক্সবাজারে এর দৃশ্যায়ন করা হয়। ২০ সেপ্টেম্বর থেকে বিএফডিসিতে এ
সিনেমার দৃশ্যধারণের কাজ হয়।
শাকিব খান অভিনীত সর্বশেষ গত ঈদুল ফিতরে ‘রাজনীতি’ ও ‘নবাব’ নামে দুটি
সিনেমা মুক্তি পায়। মুক্তির পর সিনেমা দুইটি বেশ ভালো ব্যবসা করে। এতে
শাকিবের বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস ও ভারতের শুভশ্রী।
এদিকে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ও ‘ইয়েতির অভিযান’
কিছুদিন আগে মুক্তি পেয়েছে। এছাড়া সৈকত নাসিরের ‘পাষাণ’ নামের সিনেমাটি
মুক্তির অপেক্ষায় রয়েছে।

কোন মন্তব্য নেই