হাতীবান্ধায় ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় এসএসসি ২০১৪ ব্যাচদের সামাজিক সংগঠন ‘ আমরা পারি’-এর আয়োজনে টুয়েন্টি ক্রিকেট ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার হাতীবান্ধা এসএস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় টিম ৭১ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন দল ১৫ রানে লাল সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। টিম ৭১ এর খেলোর আহসানুল কবীর ম্যাচ সেরা খেলোয়ার নির্বাচিত হন। ম্যান অব দ্যা টূর্নামেন্ট হন একই দলের খেলোয়ার সাইদুল ইসলাম জীবন। লাল সবুজ দলের খেলোয়ার রাহাতুল সর্বোচ্ছ উইকেট সংগ্রহকারী নির্বাচিত হন। উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী মাহমুদুল হাসান সোহাগ। খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন হাতীবান্ধা শাহ্ গরীবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা মহিলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক ও আয়োজক কমিটির উপদেষ্ঠা নাজমুল কায়েস হিরু, হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা তফিউজ্জামান জুয়েল,ছাত্রলীগের উপজেলা সভাপতি মশিউর রহমান মামুন ও সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহান ও হাতীবান্ধা প্রেসক্লাব সম্পাদক নূরল হক, টূর্নামেন্ট আয়োজক কমিটি আমরা পারি এর সভাপতি আল আয়ান প্রমুখ।


কোন মন্তব্য নেই