টাইব্রেকারে লেস্টারকে হারিয়ে সেমিতে ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবল লিগ কাপের কোয়ার্টার
ফাইনালে নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে সিটি ও লেস্টার
সিটির মধ্যকার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ের
খেলাতে কোনো দল গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার নামক
ভাগ্য পরীক্ষায় লেস্টারকে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়
ম্যানচেস্টার সিটি।
কিং
পাওয়ার স্টেডিয়ামে খেলার ২৬তম মিনিটে বার্নারদো সিলভার গোলে এগিয়ে যায়
ম্যানচেস্টার সিটি। যোগ করা সময়ে (৯০+৭) জেমি ভার্ডি পেনাল্টি থেকে গোল
করলে ম্যাচে রোমাঞ্চ ফিরে আসে। তবে অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় কোনো দল গোল
করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে
ম্যানচেস্টার সিটির জয়ের নায়ক ক্লদিও ব্রাভো। অন্যদিকে লেস্টার সিটির
খলনায়ক রিয়াদ মাহরেজ ও ভার্ডি। ভার্ডির নেয়া পেনাল্টি কিক পোস্টে লেগে ফিরে
আসলে সিটির জয়ের পথ তৈরি হয়। এরপর মাহরেজের শট ম্যানসিটি গোলরক্ষক ব্রাভো
রুখে দিয়ে জয়ের উৎসবে মেতে ওঠে পেপ গার্দিওলার দল।
মঙ্গলবার
একইদিন অপর কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে
জায়গা করে নেয় আর্সেনাল। বুধবার অপর কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে আতিথ্য
দেবে চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে নামবে ব্রিস্টল সিটির মাঠে।
শেষ কোয়ার্টার ফাইনালের শেষ বাঁশি বাজার পর সেমিফাইনাশেষ কোয়ার্টার
ফাইনালের শেষ বাঁশি বাজার পর সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। ফাইনালে ওঠার
লড়াইয়ে দলগুলো হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে লড়বে।

কোন মন্তব্য নেই