এফটিপিতে ম্যাচ বাড়ল বাংলাদেশ-পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক: ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি)
ম্যাচের সংখ্যা বৃদ্ধি পেল পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের
(পিসিবি) কর্মকর্তারা সম্প্রতি সিঙ্গাপুরে আইসিসির কর্তাদের সঙ্গে
ওয়ার্কশপে বসেন। সেখানেই ইতিবাচক ফলাফল পায় পিসিবি।
ইএসপিএন-ক্রিকইনফো
জানায়, সেই মিটিংয়ের পর সদস্যরা এফটিপির আপডেট সংস্করণ প্রকাশ করেন।
সেখানে পাকিস্তানের ম্যাচের সংখ্যা বৃদ্ধি পায়। একইসংখ্যা বাংলাদেশের
ম্যাচসংখ্যাও বৃদ্ধি পায়। তবে টেস্ট এবং ওয়ানডের সংখ্যা অপরিবর্তিত রয়েছে
টাইগারদের। শুধু বেড়েছে দুটি টি-টোয়েন্টি। সর্বমোট ম্যাচসংখ্যার দিক থেকে
এখনো পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
আগের
এফটিপি অনুযায়ী, ২০১৯ সালের মে থেকে ২০২৩ সালের মে পর্যন্ত পাকিস্তান
১০৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু আপডেট সংস্করণে সেটি বেড়ে
১২১-এ উন্নীত হয়েছে। পাকিস্তানের দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং ১০টি
টি-টোয়েন্টি বৃদ্ধি পেয়েছে।
আপডেটকৃত
এফটিপি অনুযায়ী, বাংলাদেশ আগের মতোই ২০১৯-২০২৩ মেয়াদে ৩৫টি টেস্ট এবং ৪৫টি
ওয়ানডে খেলবে। তবে টি-টোয়েন্টির সংখ্যা ৪২ থেকে ৪৪-এ উন্নীত হয়েছে।
আপডেট
সংস্করণে পাকিস্তানের ম্যাচসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায়
অস্ট্রেলিয়া (১২৩), বাংলাদেশ (১২৪) এবং দক্ষিণ আফ্রিকার (১২২) সঙ্গে তাদের
ব্যবধান কমে এসেছে। নিউজিল্যান্ড (১১৯) পিছিয়ে পড়েছে পাকিস্তানের চেয়ে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে আইসিসি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত এফটিপি প্রকাশ
করবে।
নতুন এফটিপিতে ম্যাচের
সংখ্যা কমেছে ভারতের। ভারত আগের মতোই ৩৭টি টেস্ট এবং ৬১টি ওয়ানডে খেলবে।
তবে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টির সংখ্যা ৬১ থেকে কমে ৫৩-তে নেমেছে।
নতুন
এফটিপিতে ম্যাচ সংখ্যা বেড়েছে ওয়েস্ট ইন্ডিজেরও। ক্যারিবিয়ানরা আগের মতোই
২৯টি টেস্ট এবং ৬২টি ওয়ানডে খেলবে। তবে টি-টোয়েন্টির সংখ্যা ৫৬ থেকে ৫৮-তে
উন্নীত হয়েছে।
আইসিসির
নতুন দুই টেস্ট খেলুড়ে দল আফগানিস্তান ও আয়ারল্যান্ড। নতুন এফটিপিতে
আইরিশরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানরা। আফগানিস্তানের টেস্টের
সংখ্যা ১৬ থেকে কমে ১৩-তে নেমেছে। অন্যদিকে আয়ারল্যান্ডের টেস্টসংখ্যা ১৩
থেকে ১৬-তে উন্নীত হয়েছে।
অবশ্য
বৃদ্ধি পাওয়া ম্যাচগুলো পাকিস্তান কাদের সঙ্গে খেলবে সেটি এখনো চূড়ান্ত
হয়নি। তবে পিসিবি চাইছে সদস্য দেশগুলোর সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে
আগামী চার বছরের মেয়াদে একাধিক ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে।

কোন মন্তব্য নেই