শিশু নাচানোর নামে হিজড়াদের অত্যাচার; সমাধান কি ??

 Image result for নাচানোর নামে হিজড়াদের অত্যাচার;

শিশু নাচানোর নামে হিজড়াদের অত্যাচার; সমাধান কি ??
প্রদীপ ভাদুড়ী
ফেসবুক থেকে: 
গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে সর্বত্র কোন শিশুর জন্ম হলেই এরা দলে দলে এসে ভিড় করে বলে ওঠে “দে নারে তোর মনিটারে একটু নাচাই” এই বলে নবজাতক কোলে করে নাচিয়ে জোর করে বখশিশ নেয়। এলাকাভিত্তিক সোর্স পোষেএরা। কেউ শিশু না নাচাতে চায় তাহলে তার আর রক্ষা নেই। আজ সকালে আমার প্রতিবেশির বাসায় শিশু নাচানোর নামে রীতিমত হামলা করতে গেলে আমি বাধা দেই। তাতে ক্ষিপ্ত হয়ে আমাকে যা ইচ্ছে তাই বলে নোংরা ভাষায় আক্রমন করে এবং কাপড় উঁচিয়ে নোংরা অঙ্গভঙ্গি করে বিশ্রী পরিবেশ সৃষ্টি করে। বড্ড অসহায় হয়ে পড়েছিলাম আমি। আশপাশের অনেকেই এ দৃশ্য দেখে নিজ নিজ মান বাঁচানোর জন্য আমাকে রক্ষা না করে পালিয়ে গেলো।
হিজড়াদের এ হেন অত্যাচার কি চলতেই থাকবে ? শিশু নাচানো কতটা যৌক্তিক ?? প্রশাসনের নিকট জোর দাবী হিজড়াদের এ অত্যাচার প্রতিহত করতে সঠিক পদক্ষেপ নিতে। নয়তো অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতে পারে যে কোন সময়ে।

1 টি মন্তব্য:

  1. ফেসবুকে আমার লেখা হিজড়াদের নির্যাতনের বিষয়টি আপনার পত্রিকায় ছেপে কৃতজ্ঞ করলেন। সাধুবাদ জানাই সংশ্লিষ্ট সাংবাদিক বন্ধুদের। এ বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য আপনার পত্রিকাটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.