লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের সাবেক এমপি নুরুজ্জামান লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম)
আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং পাটগ্রাম সরকারী জসীমুদ্দীন কাজী আব্দুল গনি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব কাজী নুরুজ্জামান আর নেই। তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায়সন্ধা
৬.১০ মিনিটে পাটগ্রাম নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি.........রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিলো ৭৫ বছর।
তিনি দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৯ সালে ওই
আসন থেকে বিএনপি’র মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। তিনি
রাজনীতির পাশাপাশি পাটগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ ছিলেন। বুধবার দুপর ২
টায় পাটগ্রাম সরকারী কলেজে প্রথম নামাজে জানাযা ও তার গ্রামের বাড়ি
কুচলিবাড়ীতে বিকাল ৪ টায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে
দাফন করা হবে।
কোন মন্তব্য নেই