গুরুদাসপুরে ৫ টাকার লোভ দেখিয়ে ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগ, গ্রেফতার ১
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ৫ টাকার লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত প্রতিবেশী রতন (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ । শিশু ধর্ষনের ঘটনায় মঙ্গলবার বিকালে শিশুটির পিতা নাজমুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় ধর্ষন মামলা দায়ের করেছে। শিশুটি বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের প্রত্যন্ত পুরুলিয়া গ্রামের ওই ঘটনা ঘটে। রতনের সাথে বেড়াতে গেলে ৫ টাকা দেওয়ার কথা বলে রতন শিশুটিকে নিয়ে যায়। শিশুটিকে ৫ টাকা পাবার আশায় রতনের সাথে ঘুড়তে থাকে। বেড়ানোর এক পর্যায়ে বাড়ীর পাশে রহিদুলের পানের বরজে নিয়ে যায়। সেখানে তাকে জোড়পূর্বক ধর্ষন করে লম্পট রতন। শিশুটির আত্মচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। সে গ্রামের মসজিদের শিশু শ্রেনীতে পড়ালেখা করে। রতন প্রতিবেশী আয়েজ উদ্দিনের ছেলে। শিশুটির বাবা নাজমুল ইসলাম তার মেয়ে ধর্ষনকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, প্রাথমিক তদন্তে শিশুটি ধর্ষনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামী রতনকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই