১৩ ফেব্রুয়ারি ফোরজি লাইসেন্সের নিলাম
বিজয় ডেস্ক: চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (ফোরজি) সেবা
বিস্তৃত করার জন্য টেলিকম অপারেটরগুলো নতুন বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত
আবেদন করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
(বিটিআরসি)। এই লাইসেন্স পাওয়ার জন্য নিলাম অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি।
এর আগে ২৯ নভেম্বরে ফোরজির নিয়ে সর্বশেষ সংশোধিত নীতিমালায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর
অনুমোদনের পর দাপ্তরিক কিছু প্রক্রিয়া শেষে গত সোমবার ফোরজি লাইসেন্স এবং
স্পেকট্রাম নিলামের তারিখ জানিয়েছে বিটিআরসি।
ফোরজি
এবং স্পেকট্রাম নিলামের জন্য আবেদনে বলা হয়েছে, একটি টেলিকম অপারেটর আবেদন
আহ্বানের পর ১৯ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রশ্ন নেয়া হবে। আর
প্রি-বিড মিটিং হবে ২১ ডিসেম্বর।
জানা
গেছে, বিটিআরসি ১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন নিয়ে যোগ্য আবেদনকারীর
(অপারেটর) তালিকা প্রকাশ করবে ২৫ জানুয়ারি। ২৯ জানুয়ারি নিলামের আলোচনা, ৫
ফেব্রুয়ারির মধ্যে বিড আর্নেস্ট মানি প্রদান, ৭ ফেব্রুয়ারি নিলামের চিঠি
প্রদান, ১২ ফেব্রুয়ারি মক নিলাম, ১৩ ফেব্রুয়ারি নিলাম এবং ১৪ ফেব্রুয়ারি
নিলামে বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে।
এর
আগে ১৩ সেপ্টেম্বর প্রথমবার এ নীতিমালায় অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী ।
কিন্তু এটি হাতে পাওয়ার পর তখন অপারেটরগুলো আনুষ্ঠানিকভাবে ২৩টি আপত্তি
দেয়। ১৮ অক্টোবর প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়
এসব আপত্তির অধিকাংশই সমাধান করেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন।
এরপর
বিটিআরসি অপারেটরগুলোর সঙ্গে বৈঠক করে প্রযুক্তি নিরপেক্ষতার মূল্য
নির্ধারণ করে সংশোধিত নীতিমালাটি ৮ নভেম্বর টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়ে দেয়।
এরপর দ্বিতীয়বার এই ফোরজি নীতিমালায় প্রধানমন্ত্রী অনুমোদন দিলেন।
এতে
ফোরজির ন্যূনতম গতি নির্ধারণ করে দেয়া হয়েছে ২০ এমবিপিএস, যেখানে মহাসড়কে
চলাচলকালে ও ট্রেনে ভ্রমণের সময় শুধু ইন্টারনেটের গতি সর্বনিম্ন হতে পারবে।
যদিও
দেশের বিভিন্ন এলাকায় এখন থ্রিজি নেটওয়ার্ক বিস্মৃতি হয়নি। এরই মধ্যে
ফোরজি চালু হলে সেটি কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

কোন মন্তব্য নেই