ডিএনসি দিনাজপুর কর্তৃক বীরগঞ্জে ৫০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ১জন আটক
সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৩৫০ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজা সহ ১জন আটক। দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস(ডিএনসি)’র সহকারি পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান যে, মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলা ডিএনসি’র পরিদর্শক মোঃ গোলাম রব্বানীর নের্তৃত্বে অপারেশনাল টিম আর্মস ব্যাটালিয়ান আনসার এর সহায়তায় এক যৌথ অভিযানে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল শাহাপাড়া গ্রামের মোঃ রহিদুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল আলমকে ৩৫০ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজাসহ তাকে নিজ বসতবাড়ি হতে আটক করা হয়। বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, আসামী মাদক ব্যবসায়ী আশরাফুলের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় পূর্বের আরও তিনটি মাদক মামলা রয়েছে।


কোন মন্তব্য নেই