রংপুর সিটি নির্বাচন: টহল দেবে হেলিকপ্টা
বিজয় ডেস্ক: রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নিরাপত্তার খাতিরে টহল দেবে হেলিকপ্টার। এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবেলা প্রস্তুত থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ র্যাবের সদস্যরা।
বুধবার দুপুরে সিটি করপোরেশন নির্বাচন
উপলক্ষে নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করতে গিয়ে র্যাবের পক্ষ
থেকে এ তথ্য জানানো হয়েছে।
সকালে রংপুর পুলিশ লাইন মাঠে নির্বাচনি
সরঞ্জাম গ্রহণ এবং ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা দেওয়ার বিষয়ে পুলিশ ও
আনসার সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম
ফারুখ, রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার, রংপুরের জেলা প্রশাসক
ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান।
এসময় ডিআইজি খন্দকার গোলাম ফারুখ বলেন,
প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২৪ জন পুলিশ ও আনসার ভিডিপি সদস্য থাকবেন।
এর মধ্যে ১৪ জন সশস্ত্র অবস্থায় থাকবেন। এছাড়াও পাশাপাশি দুটি কেন্দ্রের
জন্য থাকবে পুলিশ, বিজিবি র্যাবের সমন্বয়ে ভ্রামমাণ ইউনিট। প্রতিটি
ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন। তিনি জানান, জেলা
প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, বিচারিক ম্যাজিস্ট্রেটসহ সব স্তরের
কর্মকর্তা সার্বক্ষণিক মাঠে থাকবেন। কোনও কেন্দ্রে কোনও ধরনের গোলযোগ হলে
যাতে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয় সে জন্য সব ধরনের
প্রস্তুতি নেওয়া হয়েছে।
কোনও বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ভোটাররা
যাতে ভোটকেন্দ্রে নিরাপদে যেতে পারেন আবার ভোট দিয়ে নিরাপদে ফিরে আসতে
পারেন তার জন্য সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
র্যাবের পক্ষ থেকে দুপুরে নগরীতে মোটর
সাইকেল ও গাড়ি নিয়ে মহড়া করা হয়। পরে নগরীর পায়রা চত্বরে প্রেস ব্রিফিং
করেন র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আতিকুল্লা।

কোন মন্তব্য নেই