রাজস্থানে সেতু থেকে নদীতে বাস: নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে গিয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৫ জন।
আজ শনিবার রাজস্থানেরে সাওয়াই মাধোপুর জেলার দুবি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জানা যায়নি দুর্ঘটনার কারণ। তবে সামাজিক মাধ্যমে পাওয়া দুর্ঘটনাকবলিত বাসটির ছবিতে দেখা যায়, সাদা রঙের বাসটি উদ্ধারে বেশ কয়েকজন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভেতরে কেউ জীবিত রয়েছেন কিনা তাও খুঁজে দেখা হচ্ছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জি-নিউজের খবরে বলা হয়েছে, বাসটি জয়পুর থেকে মাধোপুরের দিকে যাচ্ছিল। সোয়াই মাধোপুরের কাছে ধুবি এলাকায় হঠাৎই
নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
এ সময় প্রবল শব্দ ও বাসের যাত্রীদের আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থেল পুলিশ পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই