ডিমলায় সিটি স্কুল অ্যান্ড কলেজের উদ্ধোধন
নুরনবী ইসলাম মানিক, নীলফামারী প্রতিনিধি: তথ্য ও প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল শিক্ষার প্রত্যয় নিয়ে নীলফামারীর ডিমলায় সিটি স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে জমকালো আয়োজনে শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, জনতা ডিগ্রী কলেজের প্রভাষক ও পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন, ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া, ডিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, ডিমলা সিটি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ সরোয়ার জাহান সোহাগ, ফেরদৌস আহম্মেদ প্রমুখ।

কোন মন্তব্য নেই