সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ড.মুসলেহ উদ্দীন
আব্দুল মজিদ, কেশবপুর প্রতিনিধি: চট্রগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও সৌদি দূতাবাস ঢাকার সিনিয়র কর্মকর্তা ড. মুহাম্মাদ মুসলেহ উদ্দীন বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকতার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহলেহাদীছদের অনেক অবদান ছিল। আজও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এদেশের প্রায় চার কোটি আহলে হাদীস অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করছে এবং করবে। জিহাদ ও জঙ্গীবাদ এক নয়। জঙ্গীবাদের সাথে অহলেহাদীছের দূরতম কোন সম্পর্ক নেই। বরং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকতার বিরুদ্ধে আহলেহাদীছের শক্ত অবস্থান রয়েছে। যারা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুস্মরণ করেন তারাই আহলেহাদীছ। জন্মসূত্রে আহলেহাদীছ পরিচয় দিলেই সে আহলেহাদীছ নয়। আহলেহাদীছদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারিনি। পারবেও না ইনশা আল্লাহ। কারন এদের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র করা কুরআন ও ছহীহ হাদীছের বিরুদ্ধে চক্রান্ত করার শামিল। যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজিদপুর আহলেহাদীছ জামে মসজিদ ও মাসরাসার উদ্যোগে অধ্যাপক আকবার হোসাইনের সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মাদরাসাতুল ইসলামিয়া আল-আলামিয়া মুনসুরাবাদের প্রধান মুহাদ্দিস ও অধ্যক্ষ শায়খ কাজী এম এ ইউসুফ জাহান ও যশোর টাউন যষ্টিতলা আহলেহাদীছ জামে মসজিদের খতীব আব্দুল মুত্তালিব বিন ঈমান।


কোন মন্তব্য নেই