সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে আত্রাই নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গড়ফতু ফুলবল খেলার মাঠে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ এজার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না এবং আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তিনি আরও বলেন শেখ মুজিবুর রহমানের আদর্শে তার সুযোগ্য মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে পরিণত করার জন্য ব্যাপক ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ স্থাপন করে আজকে আমরা হাতের মুঠোয় সবকিছু পাচ্ছি। আবারও জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এবং তিনি একাদশতম জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশী। সকলের কাছে দোয়া কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, নিজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ হেলাল ফকির, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা মোঃ গণি মাস্টার, গড়ফতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক সরকার, আত্রাই বালিকা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, মোঃ আব্দুল সালাম সহ আরো অনেকে। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কোন মন্তব্য নেই