পৌরবাসীর সহযোগিতা পেলে সকল প্রকার উন্নয়ন করা সম্ভব -মেয়র মোহাম্মদ হানিফ
সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি: রবিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা হলরুমে পৌর মেয়র মোহাম্মদ হানিফের সভাপতিত্বে বীরগঞ্জ পৌরসভা শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, বীরগঞ্জ পৌরবাসীর সহযোগিতা পেলে সকল ধরনের উন্নয়ন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। বীরগঞ্জ পৌরসভায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ ইতিপূর্বে সুষ্ঠভাবে সমাপ্ত করা হয়েছে। আগামীতেও পৌরবাসী সঙ্গে থাকলে উন্নয়নমূলক কাজ সুষ্ঠভাবে সমাপ্ত হবে বলে তিনি আশাবাদী। বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থাপন করলে তিনি তার উত্তরে বলেন, সকলকে নিয়ে আলোচনা স্বাপেক্ষে সকল বিষয়ে সুরাহা করা হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ, উপজেলা সমবায় কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারী কর্মকর্তা মোঃ ইউনুস আলী, বীরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, নবিদেপ প্রজেক্ট প্রকল্পের টিম লিডার মোঃ রহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা পরিচালক মোঃ আইবুল ইসলাম মিন্টু সহ আরও অনেকে। এসময় উপস্থিত ছিলেন, সকল পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার শহর সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সচিব মোঃ হানিফ সরদার।


কোন মন্তব্য নেই