রাজধানীর শাহবাগে বাসে আগুন
বিজয় ডেস্ক: রাজধানীর শাহবাগ এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার
দুপুর সোয়া ১২টার দিকে মিডওয়ে পরিবহন নামের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল
রুমের ডিউটি অফিসার মো. রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার
সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
তবে
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) দুপুরে শাহবাগ মোড়ে বাসের জন্য
যাত্রীরা অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় বিকট বিস্ফোরণের শব্দ শুনা যায়। এ
সময় অপেক্ষমান যাত্রীরা ছুটাছুটি শুরু করে। এক পর্যায়ে একটি চলন্ত বাসে
আগুন ধরে যায়। পরে বাসটি পুড়ে ছাই হওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা
ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. মিজান।
তিনি জানান, বাসটি যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আগুন লাগে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য নেই