গুজরাটে ‘হিন্দুত্বে’র লড়াইয়ে মুসলমানরা কোণঠাসা

গুজরাটে ‘হিন্দুত্বে’র লড়াইয়ে মুসলমানরা কোণঠাসা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গুজরাটের আসন্ন নির্বাচনে বিজেপির ‘কট্টর হিন্দুত্ব’ আর কংগ্রেসের এবারকার ‘নরম হিন্দুত্বে’র ঠেলায় রাজ্যের মুসলিম সমাজ একেবারেই কোণঠাসা। ভোটের আসরে তারা যেন একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে।
 
রাজ্যে ১৫ বছর আগে ভয়াবহ দাঙ্গার পর থেকেই ক্রমশ গুজরাটের মুসলিমরা আরও বেশি প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন। কিন্তু এই ভোটের মৌসুমে দুই প্রধান দলের দুরকম হিন্দুত্ব এজেন্ডায় তাদের কথা যেন সবাই ভুলতেই বসেছেন।
 
ভোটের ঠিক আগে গুজরাটের প্রধান শহর আহমেদাবাদে সরেজমিন দেখতে গিয়েছিলাম, সে রাজ্যে মুসলিমরা এখন কেমন আছেন। গুজরাটে ‘হিন্দুত্বে’র লড়াইয়ে মুসলমানরা কোণঠাসা
 
আহমেদাবাদের প্রাচীন ঘিঞ্জি এলাকার সরু রাস্তা দিয়ে পৌঁছতে হয় শহরের এক প্রান্তে বোম্বে সিটি এলাকায় দাঙ্গাকবলিত মুসলিম পরিবারগুলোর কলোনিতে, যাকে বস্তি বলাই ভালো।
 
কলোনির নাম ‘সিটিজেন নগর’, কিন্তু নাগরিক সুবিধার কোনো বালাই-ই নেই।
 
১৫ বছর আগে নারোদা পাটিয়াতে স্বামী-স্বজন হারানো রাশেদা বেগম বলছিলেন, ‘শহরের কোনো হিন্দু বস্তি দেখাতে পারবেন এত খারাপ অবস্থা? মুসলিমদের এরা ফেলে রেখেছে দূষণ আর আবর্জনার স্তূপের পাশে, স্কুল-হেলথ সেন্টার-রাস্তাঘাট বলে কিছুই নেই।’
 
আসলে এই গোটা কলোনিটাই একটা আবর্জনার বিশাল স্তূপের পাশে, যেখানে ফেলা হয় গোটা শহরের বর্জ্য। সেই দুর্গন্ধে আর দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছে সেখানকার বাসিন্দাদের জীবন।
বিবিসি বাংলার প্রতিবেদন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.