এভারটনের মাঠে পয়েন্ট হারাল চেলসি
স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে আবারও পয়েন্ট হারাল বর্তমান চ্যাম্পিয়ন
চেলসি। শনিবার গুডিসন পার্কে স্থানীয় সময় দুপুরে হওয়া ম্যাচটি গোলশূন্য
ড্র হয়।
ম্যাচে সব দিক থেকেই এগিয়ে ছিল চেলসি। এভারটনের গোলপোস্টে ২৫টি শট নেয় চেলসির খেলোয়াড়রা। কিন্তু বল জালে জড়ায়নি একটিও।
নিষেধাজ্ঞার কারণে দলের অন্যতম সেরা খেলোয়াড় আলভারো মোরাতাকে ছাড়া খেলতে নামা চেলসিকে হতাশ করার অন্যতম কারিগর ছিলেন এভারটন অধিনায়ক ফিল জাগিয়েলকা। তিমোয়ে বাকাইয়োকো ও উইলিয়ানের দুটি প্রচেষ্টা গোললাইনের উপর থেকে ক্লিয়ার করেন এই সেন্টার ব্যাক।

এভারটনের রক্ষণভাগ ভেদ ও গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করতে পারেনি চেলসি। পেদ্রো ও এডেন হ্যাজার্ডের দুটি প্রচেষ্টা রুখে দেন ২৩ বছর বয়সী পিকফোর্ড।
এই ড্রয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই থাকছে আন্তোনিও কোন্তের দল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯।

কোন মন্তব্য নেই