প্রেমিককে কুচি করে কেটে রান্না করে শ্রমিকদের খাওয়ালো প্রেমিকা!
![]() |
| ছবি: প্রতীকী |
বিজয় ডেস্ক: বেশ কয়েক বছরের সম্পর্ক। নানা ভাবে পাশে থেকেছেন প্রেমিকের। তবু এক দিন
ছেড়ে চলে গেলেন সেই প্রিয়জন। আর চরম দুঃখে, হতাশায় প্রাক্তন প্রেমিকের
উপরে ভয়াবহ রকমের প্রতিশোধ নিয়ে ফেললেন বছর ত্রিশের মহিলা।
সুযোগের অপেক্ষায় ছিলেন। সুযোগ মিলতেই হত্যা করলেন একদা প্রেমিককে। আর
তার পর প্রাক্তন প্রেমিকের মাংস কুপিয়ে কুপিয়ে, তাই দিয়েই বানিয়ে ফেললেন
বিশেষ এক আরবি ডিশ ‘মাচবুস’। ‘সুস্বাদু’ সেই খানা বেমালুম খাইয়েও দিলেন
বাড়ির বাইরে কর্মরত নির্মাণ সংস্থার কর্মীদের। ইংরাজি সংবাদমাধ্যম ‘খলিজ
টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহির আল আইনে মরক্কোর এক
মহিলা এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়েছেন।
হত্যাকাণ্ডটি সাম্প্রতিক নয়, গত বছরের ঘটনা। হঠাৎই নিখোঁজ হয়ে যান
মহিলার প্রাক্তন প্রেমিক। নিখোঁজে যুবকের ভাই এসে খোঁজখবর করতে থাকেন।
কিন্তু কিছুই স্বীকার করেন না মহিলা। তদন্ত শুরু করে পুলিশ।
অবশেষে সম্প্রতি ওই মহিলার বাড়ির মিক্সার থেকে একটি দাঁত পাওয়া যায়।
তাতেই শুরু হয় সন্দেহ। ডিএনএ টেস্ট করে জানা যায়, ওই দাঁত তাঁর প্রাক্তন
প্রেমিকেরই। পরে চাপের মুখে তিনি স্বীকারও করেন এই খুনের কথা এবং
হত্যা-পরবর্তী রান্নাবান্নার কথা। ওই মহিলাকে গ্রেফতার করেছে আল আইন পুলিশ।


কোন মন্তব্য নেই