নাটোর জেলা যুবদলের এক প্রস্তুতি সভা
নাটোর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলা যুব দলের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের আলাইপুর এলাকায় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা যুবদল এ সভার আয়োজন করে। জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, খবির উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক আমিনুল হক, বক্তারা বিএনপি নেতৃর নিঃশর্ত মুক্তর দাবী করে আগামী নির্বাচনে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জয় ছিনিয়ে আনতে কাজ করার আহবান জানান।


কোন মন্তব্য নেই