আজকের রাশিফল: শুক্রবার, ২৩শে নভেম্বর, ২০১৮ ইং
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি ধনু, আপনার ওপর
প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। ২৩ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর
বুধের প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ৫, ১৪, ২৩।
আপনার শুভ বর্ণ: সবুজ ও
হলুদ।
শুভ গ্রহ ও বার: বুধ ও বৃহস্পতি।
শুভ রত্ন: পান্না ও পোখরাজ।
চন্দ্রাবস্থান: আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। পূর্ণিমা তিথি দুপর: ১২:১০ পর্যন্ত পরে কৃষ্ণা প্রতিপদ তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক
জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। খাদ্য ও
পানিয়ের ব্যবসায় ভালো আয় হবে। বকেয়া টাকা আদায় হওয়াতে আর্থিক অনিশ্চয়তা
কেটে যাবে। কোনো বন্ধুর কাছ থেকে ধার দেওয়া টাকা আদায় করতে পারবেন। আজ
রাজনৈতিক ও সামাজিক আপ্যায়নে অংশ নেবার যোগ বলবান।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): আজ বৃষ রাশির জাতক
জাতিকার দিনটি মিশ্র যাবে। মানসিক অস্থিরতা কমে আসবে। জীবন সাথীকে নিয়ে
কোথাও বেড়াতে যেতে পারেন। রাজনৈতিক কাজে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির
সম্ভাবনা প্রবল। সামাজিক বিষয়ে কোনো বিশেষ সুযোগ আসতে পারে। দাম্পত্য সুখ
শান্তি ফিরে পাবেন। শত্রুরা আপনার কাছে নতি হবে।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক
জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বৈদেশিক কাজের বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে
পারে। প্রবাসীদের দিনটি বলবান থাকবে। নতুন কাজের যোগ প্রবল। বিদেশ থেকে
কোনো সংবাদ পেতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় সামান্য
বাধা বিপত্তি থাকলেও উন্নতি হবে।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কট রাশির জাতক
জাতিকাদের দিনটি ভালো যাবে। বন্ধু বা বড় ভাই বোনের বিবাহের অনুষ্ঠানে
ব্যস্ত হতে পারেন। ব্যবসায়ীক আলোচনায় অগ্রগতি আশা করা যায়। তবে ভুল
বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। কোনো শুভাকাঙ্খীর সাহায্য পেতে পারেন। আর্থিক
অবস্থার উন্নতি হবে। দিনটি সাফল্য লাভের।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): আজ সিংহ রাশির জাতক
জাতিকাদের দিনটি ভালো যাবে। আজ কোনো প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তির
সাহায্য পেতে পারেন। রাজনৈতিক কাজের জন্য দূরের যাত্রার যোগ প্রবল। পিতার
সাহায্য পেতে পারেন। কোনো আটকে থাকা সমস্যার সমাধানের পথ পেয়ে যাবেন। আপনার
ক্ষমতা বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): আজ কন্যা
রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো অনুষ্ঠানে
অংশ নিতে পারেন। প্রবাসে যাওয়ার বাসনা পূর্ণ হতে পারে। ভাগ্য আপনার সহায়
হবে। বিদ্যার্থীরা কোনো ভালো সংবাদ পেতে পারেন। শিক্ষক ও গবেষকদের কাজে
অগ্রগতি আশা করা যায়।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): আজ তুলা
রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়ীতে কোনো পুরোনো পাওনাদারের
আগমন হতে পারে। আর্থিক সঙ্কটে কেটে যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো আয়ের
সুযোগ রয়েছে। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। তবে রাস্তাঘাটে সতর্ক থাকতে
হবে। অকারনে পুলিশি গ্রেফতার বা হয়রানির আশঙ্কা প্রবল।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): আজ বৃশ্চিক
রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ভূমি স্থাবর ও সম্পত্তি সংক্রান্ত
বিষয়ে আলোচনায় অগ্রগতি হবে। জীবন সাথীর জন্য কোনো সম্পত্তি ক্রয়ের সুযোগ
পেয়ে যাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে খুচরা ও পাইকারদের আর্থিক অনিশ্চয়তা কেটে
যেতে পারে। কোনো অংশিদারের উপর বিশ্বাস করা ঠিক হবে না। ভ্রাতৃ কলহ এড়িয়ে
চলুন।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক
জাতিকার দিনটি ভালো যাবে না। বন্ধের দিন হওয়াতে কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে
যেতে পারেন। ব্যবসায়ীক কাজে আশানুরুপ সফলতা পেতে পারেন। অংশিদারী কাজে
সাফল্যও আশা করতে পারেন। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে আকষ্মিক বাধা বিপত্তি
দেখা দেবে।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): আজ মকর রাশির
জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রেমিক প্রেমিকাদের দেখা হওয়ার
ক্ষেত্রে সতর্ক হতে হবে। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। কন্ঠ ও অভিনয়
শিল্পীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। আজ সন্তানের সাথে বাহিরে ঘুড়তে যেতে
পারেন। বিনোদন ব্যবসায়ীদের লাভের সুযোগ আসবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): কুম্ভ রাশির
জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক ও সামাজিক কাজে ব্যস্ত হতে
পারেন। বাড়ীতে কোনো আত্মীয় স্বজনের আগমনের যোগ। মায়ের সম্পত্তির ভাগ পেতে
পারেন। যানবাহন ক্রয়ের সুযোগ আসতে পারে। আসবাব পত্র ও ক্রোকাড়ীজ
ব্যবসায়ীদের ভালো আয়ের যোগ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীন রাশির জাতক
জাতিকার দিনটি ভালো যাবে। ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন। কোনো প্রকাশ
প্রকাশনা বা মুদ্রণ সংক্রান্ত কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। রাইড শেয়ারের
ব্যবসায় ভালো আয় রোজগারের যোগ। জাতিকাদের বস্ত্র লাভের সম্ভাবনা। বিদেশ
থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন।


কোন মন্তব্য নেই