নীলফামারী-১ বিএনএফ থেকে মনোনয়ন পেলেন সিরাজ
নুরনবী ইসলাম মানিক, নীলফামারী প্রতিনিধি:বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টÑবিএনএফ থেকে নীলফামারীর-১ ডোমার-ডিমলা আসনের মনোনয়ন পেয়েছেন আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা (হিডস) রংপুর বিভাগের চিপ কোর্ডিনেটোর সিরাজুল ইসলাম সিরাজ। গত ২০ শে নভেম্বর বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ এর স্বাক্ষরিত পত্রে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নমিনেশন দেন সিরাজুল ইসলাম সিরাজকে।
সিরাজুল ইসলাম সিরাজ ডিমলা উপজেলা গয়াবাড়ী ইউনিয়নের দক্ষিন গয়াবাড়ী গ্রামের মনছুর আলীর পুত্র। তিনি বর্তমান বাংলাদেশ মহামান্য হাইকোর্ট আইনজিবি সহকারী বার এসোসিয়েশন ভুক্ত সদস্য ও আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা (হিডস) এর রংপুর বিভাগের চিপ কোর্ডিনেটোর।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমি দীর্ঘদিন থেকে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) মানুষের পাশে আছি। গরীব-অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করছি। অসহায় গরীব মানুষ যেন তাদের ন্যায অধিকার আদায় করতে পারে সে জন্য আমি তাদের পাশে থেকে আইনি সেবা প্রদান করছি। ডোমার-ডিমলা সাধারণ মানুষ আমাকে বিপুল পরিমান সম্মর্থন করছে। আমি নির্বাচিত হতে পারলে ডোমার-ডিমলা যুবকদের বেকারত্ব দূর করে অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তুলবো।


কোন মন্তব্য নেই