সুন্দরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে সমাবেশ

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পরিচালিত পল্লী সমাজ সংগঠনের অধীনে রবিবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভানুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান সৈয়দ বদরুল আহসান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিবরাম মোঃ হোসেন স্মৃতি বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হালিম মিয়া। ব্র্যাকের উক্ত কর্মসূচির কর্মসূচি সংগঠক মিনারা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বাল্য বিয়ে প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.