লালমনিরহাট-১ আসনে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি-আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ হাতীবান্ধা-পাটগ্রাম আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও একই মন্ত্রনালয় সম্প্রর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন গতকাল ২৫ নভেম্বর দলের কেন্দ্রিয় কমিটির প্রেরীত পত্র মাধ্যমে এ আসনে মোতাহার হোসেনকে দলীয় মনোনয়ন প্রদান করেছে বলে স্থানীয় দলীয় প্রচার সম্পাদক বরকত হোসেন জানিয়েছেন। মোতাহার হোসেন এ আসনে এর আগে তিনবার এমপি নির্বাচিত হয়েছিল। তনমধ্যে একবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি দির্ঘ্য ১৩ বছরে এলাকার ব্যপক সার্বিক উন্নয়ন করে সাধারন ভোটারদের মাঝে আস্থাভাজন ও প্রিয় মানুষ হিসাবে ক্ষ্যতি অর্জন করেছে। এ আসনে একাদ্বশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতিক বিপুল ভোটে জয়লাভ করবে বলে সাধারন ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। একই সাথে বিপুল ভোটে নির্বাচিত করে মোতাহার হোসেন কে পুন: মন্ত্রী হিসাবে দেখতে ব্যক্ত করে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পূর্ন করার দাবী করেছে ভোটার ও দলীয় নেতা কর্মীরা। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.