ডিমলায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও নাজমুন নাহার



ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় গভীর রাতে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার মুন। গতকাল রাত আনুমানিক দেরটার সময় উপজেলার নাউতাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাজার সংলগ্ন এলাকায় বাল্যবিবাহটি বন্ধ করা হয়। জানা গেছে, ওই এলাকার মোজাম্মেল হকের কন্যা মৌরিন আক্তার (১৭) এর সাথে একই গ্রামের কফর উদ্দিনের পুত্র জিয়াউর রহমান (৩২)’এর বিবাহের আয়োজন করে বলে সংবাদ পান ইউএনও। রাতেই গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার পুলিশ প্রশাসন, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, পেশকার রোকনুজ্জামান রোকন সহ ইউএনও হাজির হন বিয়ের বাড়ীতে। এসময় কনে ও বর পক্ষের সকলের সামনে বাল্যবিয়ের কুফল সম্পর্কে এবং সচেতনতামূলক মুক্ত আলোচনা করেন ইউএনও নাজমুন নাহার মুন। সংশ্লিষ্ট ইউপি সদস্য ওপর দায়িত্ব অর্পিত থাকায় তা অবহেলা করার কারনে বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনে আর বর পক্ষকে ৫ হাজার করে ১০ হাজার সাথে ইউপি সদস্যকে ১ হাজার টাকা জরিমানা নগত আদায় করে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার মুন বলেন, বাল্যবিয়ে আমাদের দেশের জন্য একটি অভিশাপ। সচেতনাতার মাধ্যমে বাল্যবিবাহের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে। বাল্যবিবাহের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না, আর বাল্যবিবাহ বন্ধের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.