টি২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের
স্পোর্টস ডেস্ক: ‘ইংল্যান্ড কাঁটা’ থেকে মিলছে না মুক্তি। শেষরক্ষা হল না। গ্রুপ লিগের প্রতিটা ম্যাচে ভাল পারফরম্যান্স সত্ত্বেও টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে আটকে গেলেন ভারতের মেয়েরা।
আট বছর পর ভারতের নারী দল টি২০ বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। গায়ানায় অনুষ্ঠিত গ্রুপ বি-এর ম্যাচে তারা আয়ারল্যান্ডকে হারায় ৫২ রানে। কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত হল তারা। ১৭ বল বাকি থাকতে ইংল্যান্ডের কাছে আট উইকেটে হেরে গেলেন নারী ভারতীয় দল। ৪৭ বলে ৫৩ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন ইংল্যান্ডের অ্যামি জোনস।

কোন মন্তব্য নেই