দিনাজপুরে ডে-নাইট বিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন: দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, মাদকের নেশায় যুবকরা আসক্ত না হয়ে খেলার নেশায় আসক্ত হতে হবে। পাড়া, মহল্লা থেকে এখন খেলার মাঠ হারিয়ে যাচ্ছে বলেই খেলোয়াড় সৃষ্টি হচ্ছে না। খেলাধুলার মান উন্নয়নে পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করতে না পারলে মাদক ও অপরাধের সাথে তারা জড়িয়ে পরবে। তাই তাদেরকে মাঠমুখী করতে হবে।

কালিতলা পুকুর ডে-নাইট বিগ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আসলামুর রহমান মাহাবুব ও ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মশিউর রহমান চয়ন, সুবীর চক্রবর্তী, কমল দত্ত, খোকন কুমার দাস ও কৌশিক বোস। সভাপতির বক্তব্যে উত্তম কুমার রায় বলেন, ঐতিহ্যবাহী মশ্মান কালিবাড়ি মন্দির এর পিছনে এই পুকুরটি দীর্ঘদিন সংস্কারের অভাবে তার ঐতিহ্য হারিয়ে বসেছে। সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কার করার জন্য তরুণ খেলোয়াড়া প্রতীক হিসেবে পুকুরে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। দিনাজপুর শহরের ১৬টি মহল্লার ক্ষুদে খেলোয়াড়রা ১৬টি ক্রিকেট দল নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.