বীরগঞ্জে পাখি শিকার করায় ভ্রাম্যমান আদালতে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড


দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের নাগরিসাগরি গ্রামের এক পাখি শিকারী মোঃ মফিজ উদ্দীন (৫০) গতকাল দুপুরে বীরগঞ্জ জাতীয় উদ্যানে পাখি শিকার করে যাওয়ার পথিমধ্যে বীরগঞ্জ পৌরসভার হাটখোলা নামক স্থানে বীরগঞ্জ বিট কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম দেখতে পেয়ে পাখি শিকারীকে জিজ্ঞাসা করলে শিকারী বলেন, বীরগঞ্জ জাতীয় উদ্যানে চিলি ঘুঘু পাখিটি শিকার করেছেন। সঙ্গে সঙ্গে বিটকর্মকর্তা শিকারীকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেনের নিকট সোপর্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ সালের বিধান অনুযায়ী ৬ ধারা অপরাধ হওয়ায় ৯ ধারা অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পাখিটি উন্মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। শিকারী দুই হাজার টাকা জরিমান দিয়ে রক্ষা পান।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.