জয় দেখছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয় দেখছে বাংলাদেশ। ২০৪ রানের লক্ষ্যে ৭৫ রানেই দলটি হারিয়ে ফেলেছে ৮ উইকেট। ফলে এ টেস্টে জিততে আর ২ উইকেট চাই টাইগারদের।

সাকিব আল হাসানের পর তাইজুল ইসলামের জোড়া আঘাতে শনিবার লাঞ্চের আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ১১ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। এর পর লাঞ্চের পর আঘাত হেনেছেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। তাতে ৪৪ রানেই দলটির নেই ৫ উইকেট। তাইজুল নিজের তৃতীয় উইকেট তুলে নিলে ৫১ রান ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি।

দেবেন্দ্র বিশু ও কেমার রোচকে তুলে নিয়ে তাইজুল ৫ উইকেটে শিকার করেছেন। ৮ উইকেটে হারিয়ে ক্যারিবীয়রা এখন শেষের পথে।

আগের দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে গুটিয়ে যায় টাইগাররা। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পেয়েছিল সাকিব আল হাসানের দল। ফলে ২০৪ রানের লক্ষ্য দাঁড়ায় ক্যারিবীয়দের সামনে।

নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রান করেছিল বাংলাদেশ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ ২৪৬ রানে গুটিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.