দিনাজপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষার শিক্ষিকাদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন : ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় আয়োজিত রানীগঞ্জ মোড় সংলগ্ন নিজস্ব মিলনায়তনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রাক-প্রাথমিক, বয়স্ক, সহজ কোরআন শিক্ষা ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষিকাদের শিক্ষা কারিকুলাম ও পাঠ্য পুস্তক বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ মোঃ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। প্রশিক্ষন কোর্সে বক্তব্য রাখেন ইফা’র সমন্বয় বিভাগের উপ-পরিচালক মজিব উল্লাহ ফরহাদ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, সহকরী পরিচালক (পার্সো) প্রশাসন বিভাগ মোস্তাফিজুর রহমান। সহকারী পরিচালক জাকের হোসাইন ও ইমাম প্রশিক্ষন একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষিকা মাসাতুর জান্নাত, মোছাঃ রেহেনা পারভীন, লিপি আক্তার, নাসিমা আক্তার, নাসরিন বেগম ও রহিমা খাতুন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.