মেক্সিকো থেকে আসা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কর্মকর্তারা রবিবার মেক্সিকোর সঙ্গে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়। মেক্সিকোর তাইজুয়ানা নগরী থেকে শত শত শরণার্থী মার্কিন সীমান্তে ভিড় করায় এ পদক্ষেপ নেয়া হয়।দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব শরণার্থীর নিন্দা করেছেন।
ট্রাম্প মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার হুমকির মাত্র ৩ দিন পর এ ঘটনা ঘটল।ক্যালিফোর্নিয়ার সানডিয়াগোর কর্মকর্তারা জানান, তারা সাময়িকভাবে সান ইসিদ্রো সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছেন।এটি দুদেশের মধ্যে ব্যস্ততম সীমান্ত রুট। এই রুট দিয়ে যানবাহন ও মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।নির্দেশটি কয়েক ঘণ্টা পর তুলে নেয়া হয়।
মধ্য আমেরিকার বিভিন্ন দেশের কয়েক হাজার শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় তাইজুয়ানায় এসেছে।
খবর এএফপি


কোন মন্তব্য নেই