গাইবান্ধা র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার




আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ১৩) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হিরোইন, ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ ঈশা আলী ওরফে শামীম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব সূত্র জানায়, শুক্রবার রাতে র‍্যাব- ১৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার পদ্মপুকুর নামক স্থান থেকে শামীমকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে সোয়া ৭ লাখ টাকা মুল্যের হিরোইন, ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল ও মদকদ্ররব্য বিক্রির নগদ ২৭ হাজার ২'শ ৪০ টাকা উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ী শামীমকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করে র‍্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শামীম ঐ গ্রামের খয়বর রহমানের রহমানের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব- ১৩ (গাইবান্ধা) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক (এএসপি)- হাবিবুর রহমান জানান, আসামী শামীমের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.