গোবিন্দগঞ্জে ৩ মাদক কারবারী গ্রেপ্তার


আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গো‌বিন্দগঞ্জ থানা পু‌লিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত থানা পুলিশ পৃথক অভিযান চালায়। এতে ৩'শ ৬৫টি ইয়াবা ট্যাবলেট ও ২'শ ৫০ গ্রাম গাজাঁসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত্যু আব্দুল আজিজের পুত্র শহিদুল ইসলাম (২৯), মহিষমুড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র স্বপন মঞা (২৮) ও গোবিন্দগঞ্জ পৌরসভার ঝিলপাড়া মহল্লার গীরেন চন্দ্রের পুত্র আনন্দ বিশ্বাস (৪০)।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- একেএম মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক ৩টি মামলা রুজু করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। আসামীদের আরো কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.